আপডেট : ০৩ March ২০১৯
গ্রুপ পর্বের টানা তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিপক্ষে এ জয়ের মধ্যদিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল। রোববার সকাল ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উডেন গ্রাউন্ডে অনুষ্ঠিত খেলা শেষে এ তথ্য জানা গেছে। জানা যায়, খেলায় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কাছে টিকতেই পারেরি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল। খেলা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৮৫ পয়েন্টের বিপরীতে যবিপ্রবি তুলেছে মাত্র ২৭ পয়েন্টে। ইবির পক্ষে সবচেয়ে বেশি পয়েন্ট করে সাকিব শিকদার। তিনি একাই ৩৭ পয়েন্ট তোলেন। আগামীকার সোমবার সকাল সাড়ে ১০টায় একই ভেন্যুতে সেমিফাইনালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। দিনের অপর ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যারয়ের (ইবি) মুখোমুখি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, এর আগে গ্রুপ পর্বের অপর দুই ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১