আপডেট : ০২ March ২০১৯
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এর মধ্যে শফিউর রহমান মন্ডল মিলন (তালা), সাইফুল ইসলাম সুমন (চশমা), আনোয়ার পারভেজ মধু (মাইক), নুর মোহাম্মদ ইদু (টিয়া), আনোয়ারুল ইসলাম (বই) ও আসাদুজ্জামান লিটন (টিউবয়েল) প্রতীক নিয়ে লড়ছেন। গত ২৮ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই মাঠে সরব হয়ে উঠেন তারা। তাই এ বারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানদের দুই একজনের মধ্যে লড়াইয়ের সম্ভবনা দেখছেন সাধারণ ভোটররা। উপজেলার ১৫টি ইউনিয়ন ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ২ লাখ ৯২ হাজার ৯৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৩২৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ৬৬৮ জন। উপেজলায় মোট ভোট কেন্দ্র ১’শ ৭ টি এবং ভোট কক্ষ ৫৮৩টি রয়েছে। সরেজমিনে ভোটারদের সঙ্গে আলাপকালে জানা যায়, উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়ার পর থেকেই মাঠে সরব ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার-ঘাট ঘুরে মানুষের সঙ্গে মিশে জায়গা করে নিয়েছে মানুষের মনে। তাই জনপ্রিয়তায়তায় সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি। পৌরসভার ভোটার তৌহিদুল ইসলাম মন্ডল জানান, মিলন ভাই একজন সৎ, বিনয়ী ও ভদ্র মানুষ ছাত্র জীবন থেকেই ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকার কারনে তিনি মানুষের দুঃখ, কষ্ট এবং ক্ষোভের কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করেন এ নির্লোভ রাজনৈতিক ও ভাল মানুষ। আলমপুর ইউনিয়নের ফুল মিয়া জানান যেকোন সময় যেকোন সমস্যা নিয়ে তার কাছে গেলে নিরাশ হয়ে ফিরে আসতে হয়না, উনি হামার নেতা। কুমেদপুর ইউনিয়নের ভ্যান চালক চান মিয়া জানা আমরা আগামী ১৮ মার্চ ভোট দিয়ে বিজয়ী করব তালা মার্কাকে। পাঁচগাছী ইউনিয়নের রাজু আহম্মেদ , মাদারগঞ্জের ব্যবসায়ী শাফিউল ইসলাম জানান দীর্ঘদিন থেকে তিনি আমাদের এলাকার পরিচিত মুখ সুখে দুঃখে আমরা তাকে পাই আমরা এ এলাকা থেকে তাকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাআল্লাহ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১