বাংলাদেশের খবর

আপডেট : ২৬ February ২০১৯

অভ্যন্তরীণ রুটে ভ্রমণে ছবিযুক্ত আইডি বাধ্যতামূলক


এখন থেকে আকাশপথে দেশের অভ্যন্তরীণ রুটে ভ্রমণ করতে চাইলে যেকোনো যাত্রীকে ছবিযুক্ত পরিচয়পত্র দিতে হবে। আজ মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা মতে, বিমানসহ সব এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের বিমানবন্দরে বোডিং কার্ড নেওয়ার সময় টিকিটের সঙ্গে আবশ্যিকভাবে ফটো আইডি দেখাতে হবে। ফটো আইডি হিসেবে যাত্রীর বৈধ পাসপোর্ট/ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ড/ড্রাইভিং লাইসেন্স/স্টুডেন্ট আইডি অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিস আইডি গ্রহণযোগ্য হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১