আপডেট : ২৫ February ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামে ৫৩ জন ভূমিহীন পরিবারের মাঝে রেজিস্ট্রিকৃত কবুলিয়তনামা দলিল হস্তান্তর করেছেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। আজ সোমবার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ দলিল হস্তান্তর করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সার্ভেয়ার আবু কাউছার সোহেল, ডা. আমিন উল্যাহ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১