বাংলাদেশের খবর

আপডেট : ১৯ February ২০১৯

কালিয়াকৈরে ইয়াবা ব্যবসায়ী স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী


গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশের হাতে সোপর্দ করেছেন তার স্ত্রী। আজ মঙ্গলবার  উপজেলার হরতকিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার হরতকিতলা গ্রামের আব্দুস সামাদের ছেলে নুরু মিয়া (৩০) দীর্ঘদিন ধরে  অভিনব কায়দায় সিগারেটের ভেতর ইয়াবা ভরে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিল। স্ত্রী রেহেনা আক্তার বারবার চেষ্টা করেও স্বামীকে মাদক ব্যবসা থেকে ফেরাতে পারেনি । মাদক ব্যবসায় বাঁধা দেওয়ার কারণে স্বামীর সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন রেহানা।

আজ মঙ্গলবার সকালে এলাবাসীর সহায়তায় ৪০ পিস ইয়াবাসহ স্বামীকে পুলিশে সোপর্দ করেন স্ত্রী রেহানা। এঘটনায় থানায় মামলা হয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১