বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০১৯

হেফাজতের আমিরকে গাড়ী চালিয়ে ইসলাহী জোড়ে পৌঁছে দিলেন কচুয়ার মেয়র


চাঁদপুরের কচুয়ার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ইসলাহী জোড় উপলক্ষে হেফাজত ইসলামের আমির ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফীকে ইসলাহী জোড়ে পৌঁছে দিয়েছেন মেয়র মো. নাজমুল আলম।

সোমবার দুপুর ১২টার দিকে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি বেসরকারি হেলিকপ্টারে নামেন। পরে কচুয়া পৌর মেয়র মো. নাজমুল আলম তাকে স্বাগত জানিয়ে ও দোয়া চেয়ে নিজে গাড়ি চালিয়ে মাদ্রাসায় পৌঁছে দেন।

চাঁদপুর জেলার খুনাফা ও মুহিব্বীনদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলাহী জোড়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী, সদস্য যোবায়ের হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন প্রমুখ। পরে দুপুর আড়াইটার দিকে হেফাজত ইসলামের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফী দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। একই দিনে তিনি কচুয়ার তুইপাই-হোসেনপুর মাদ্রাসার একটি ইসলামি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১