বাংলাদেশের খবর

আপডেট : ১৮ February ২০১৯

চবিতে ৭টি রামদা উদ্ধার


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঝুপড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি রাম দা উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে একটি দোকানের সামনে এসব রাম দা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কলা ভবনের ঝুপড়ির একটি দোকানের সামনে এসব রাম দা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় কারা জড়িত, তাদের খুঁজে বের করা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 

জুবাইর উদ্দিন


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১