আপডেট : ১৫ February ২০১৯
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলা শহীদ মিনার চত্বরে সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, শিক্ষক মোঃ আঃ মতিন প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১