বাংলাদেশের খবর

আপডেট : ১৩ February ২০১৯

চকরিয়ার বদরখালী জেটিতে যাত্রীবাহী লঞ্চডুবি, আহত ১৫


কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী জেটিঘাটে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের সহায়তায় প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। এতে নারী শিশুসহ ১৫ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকের উল্লাহ মালিকানাধীন এমবি সাকিব লঞ্চটি কক্সবাজার কস্তুরা ঘাট থেকে যাত্রী নিয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চটি বদরখালী নৌ-অভ্যন্তরীণ জেটিঘাটে নোঙর করে লঞ্চে থাকা নারী-পুরুষদের নিচের কেবিনে বসায়। পরে বদরখালী বাজার থেকে প্রায় ৭০/ ৮০ বস্তা পিয়াজ ও গোল আলু তুলে লঞ্চের উপরের কেবিনে। এ অবস্থায় নোঙর তুলে কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা দেয়ার মুহুর্তে কোন কিছু বুঝে উঠার পূর্বে লঞ্চটি এক পাশে খাত হয়ে যায় । এ সময় লঞ্চের ভিতরে থাকা শিশু ও নারী-পুরুষ সহ শতাধিক যাত্রী চিৎকার করে পানিতে ঝাঁপ দেয় । তখন ওই ঘাটে নোঙরে থাকা মাছ ধরার নৌ-যান ও জেটি থেকে লোকজন গিয়ে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে ।

যাত্রীদের অভিযোগ, ট্রলারের মাঝি আমাদের কথা না শুনে অতিরিক্ত মাল উঠানোর ফলে এমনটি হয়েছে। তারা প্রতিদিন অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে সদুর কুতুবদিয়া চলাচল করে থাকে।

লঞ্চটি পানি উদ্ধার করতে বদরখালী পুলিশ ফাঁড়ি ও মহেশখালী কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে চেষ্টা চালাচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১