আপডেট : ১২ February ২০১৯
পাবনার বেড়ায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে এসব মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বেড়া মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া স্যান্যাল পাড়া থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, স্যানাল পাড়া গ্রামের মৃতঃ ওয়াহাব মোল্লার ছেলে আনিসুর(৩৫), জগন্নাথপুর গ্রামের শাহাদতের ছেলে রুহুল(৩১), বৃশালিখা গ্রামের মৃতঃ জাকের প্রাং কের ছেলে উজ্জল(৩৮), কৈটোলা গ্রামের মতলেবের ছেলে আমিরুল(৩৩)। আটককৃতরা ঢাকা থেকে ইয়াবা কিনে এলাকায় ব্যবসা করতো বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে রুহুল আমিনের বিরুদ্ধে বেড়া থানায় একটি মামলা রয়েছে। তাদের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও ইয়াবা বিক্রির ৭ হাজার টাকা জব্দ করা হয়। একই রাতে বেড়ার বড় পায়না গ্রামর আওয়ালের ছেলে আরেক মাদক ব্যবসায়ী মিরারুল(৩৮)কে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও ১০ পিস ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদকদব্র্য আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১