বাংলাদেশের খবর

আপডেট : ০৯ February ২০১৯

মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন একটি শিশুকে ছবি : বাংলাদেশের খবর


মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ফরহাদ হোসেন এমপি। আজ শনিবার সকাল ১০ টার সময় মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুদের মুখে এ ক্যাপসুল তুলে দেন তিনি।

দিনব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২৪৬ জন শিশুকে লাল রঙেয়ের আর ১২-৫৯ মাস বয়সী ৫৮ হাজার ৫৯৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, ডা. খায়রুল বাসার, আবু তাহের, ডা. অলোক কুমার, ডা. তাপস কুমার, হাসপাতালের আর.এমও ডা. এহসানুল কবীর সহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১