আপডেট : ০৪ February ২০১৯
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রশাসন র্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য ছাত্রত্ব বাতিল করেছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভুঁইয়া, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃশাহজাহানসহ কৃষি বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়। বহিষ্কৃত ৬ শিক্ষার্থী হলেন- ইটিই বিভাগের দ্বিতীয় বর্ষের ২০১৭-১৮ সেশনের শিপন (কেরানিগঞ্জ, ঢাকা), শাহিন মিয়া (নারায়ণগঞ্জ), নাদিম ইসলাম (টাঙ্গাইল), হৃদয় কুমার ধর (শেরপুর), তুর্জয় হাওলাদার (ভোলা) এবং আশিকুজ্জামান লিমন( মধুখালি,ফরিদপুর)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজামান ভূইয়া বলেন, প্রক্টরিয়াল বডির সিন্ধান্ত অনুযায়ী অভিযুক্ত ৬ জনকে আজীবন বহিস্কার ও তাদের বিরুদ্ধে আইসিটি আইনের অধীনে মামলা করা হয়েছে।” উল্লেখ্য,গত ২ জানুয়ারী সন্ধ্যা ৭ থেকে থেকে রাত ১২টা পর্যন্ত নবাগত শিক্ষার্থীদের র্যাগিং এর ঘটনা ঘটে এবং পরবর্তীতে সে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। বশেমুরবিপ্রবি প্রতিনিধি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১