আপডেট : ২৮ January ২০১৯
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মো.রায়হান(১৬) নামের এক স্কুল ছাত্র কীটনাশক পান করে আহত্যা করেছে। আজ সোমবার সকালে তার নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ। রায়হান উপজেলার গাব্বুনিয়া গ্রামের মজিবর হাওলাদারের ছেলে ও বড়বাইশদিয়া এহাকিম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। নিহতর বাবা জানান, সারাদিন কৃষি কাজ শেষে সন্ধ্যায় বাজারে যাই। বাজার থেকে রাত ১০টার দিকে ফিরে রায়হানকে ঘরে না দেখতে পেয়ে খোঁজাখুজি করি। একপর্যায়ে বাড়ির পাশের একটি রবিশস্য ক্ষেতে কীটনাশকের বোতলসহ আহত অবস্থায় দেখতে পাই। পরে তাকে কলাপাড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে স্পীড বোটে মারা যায়। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মিলন কৃষ্ণ মিত্র জানান, নিহতর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১