আপডেট : ২৭ January ২০১৯
কক্সবাজারের টেকনাফে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু বাড়িঘর নয়, শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও তাদের মালিকাধীন নৌকাতেও লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন। জানা গেছে, টেকনাফের চিহ্নিত বেশিরভাগ ইয়াবা ব্যবসায়ীর বাড়ি নাজিরপাড়া, জালিয়ারপাড়া, মৌলভীপাড়া, ছোট হাবিরপাড়া, বড় হাবিরপাড়া, শিলবুনিয়া, ডেলপাড়া, হ্নীলা ইউনিয়নের লেদা, হোয়াইক্যং ও শিকদারপাড়ায়। এসব এলাকার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, স্থানীয় বিক্ষুব্ধ জনতাই ইয়াবা কারবারিদের বাড়িঘর ভেঙে ফেলছে। কিন্তু ইয়াবা কারবারিদের পরিবারের দাবি, প্রশাসনই বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দিচ্ছে। গত শুক্রবার রাতে কক্সবাজার জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, আর শান্তিতে ঘুমাতে পারবেন না ইয়াবা ব্যবসায়ীরা। এ ব্যাপারে জানাতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, স্থানীয় বিক্ষুব্ধ জনতা ইয়াবা ব্যবসায়ীদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। পুলিশ শুধু ইয়াবা ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত, চলতি মাসের শেষে প্রায় শতাধিক ইয়াবা ব্যবসায়ীর আত্মসমর্পণের কথা রয়েছে। যার মধ্যে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির তিন ভাইসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধিও রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১