আপডেট : ২৫ January ২০১৯
বর্ডার গার্ড বাংলাদেশের কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উপযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৪ জানুয়ারী আয়োজিত প্রীতিভোজে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, এনডিসি, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বেনজীর আহমেদ, এএফডব্লিউসি, পিএসসি, কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম উদ্দীন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিজিবি’র অন্যান্য অফিসারবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদুল হক খান, পিপিএমএস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ রাইফেল্স থেকে ‘‘বর্ডার গার্ড বাংলাদেশ’’ হিসাবে এই সুশৃঙ্খল বাহিনীর নামকরণের পর নবগঠিত প্রথম ইউনিট, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় ২৪ জানুয়ারি ২০১১ সালে পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে। ৫ সেপ্টেম্বর ২০১৪ তারিখে ব্যাটালিয়নটি খাগড়াছড়ি হতে কুষ্টিয়াতে আগমন করে। নবগঠিত এ ব্যাটালিয়নটি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি ইন-এইড-টু সিভিল পাওয়ার এর আওতায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে দেশের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অত্র ব্যাটালিয়ন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচী সর্বমহলে প্রশংসিত হয়েছে। কঠোর পরিশ্রম, সততা ও পেশাগত উৎকর্ষতার মধ্য দিয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ এর গৌরবৌজ্জল পতাকাকে সমুন্নত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১