আপডেট : ২৫ January ২০১৯
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, আমি শাসক নই, আমি জনগনের সেবক হতে চাই। আমার পরিচয়, আপনাদের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। ৫ বছরের জন্য সেবা করার জন্য আমাকে নির্বাচিত করেছেন। আজ শুক্রবার দুপুরে ভেড়ামারার মাধ্যমিক পর্য্যায়ের সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীদের পক্ষ থেকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ, গনতন্ত্রের পক্ষে লোক। আমি সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে। সন্ত্রাসী, জঙ্গীবাদের বিরুদ্ধে। আমি চাই, গনতন্ত্র অক্ষুন্ন করে, আসম্প্রদায়িক চেতনার একটি সোনার বাংলাদেশ গড়তে।এসময় তিনি সকল মাধ্যমিক স্কুলগুলো জাতীয়করনের দাবী জানান। জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, সহকারী কমিশনার ভূমি রাসেল মিয়া, নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, জেলা জাসদের সভাপতি আলহাজ্ব মহসীন আলী, প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়মারা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, কফেজান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সালাউদ্দীন প্রমুখ। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাসদ সভাপতি প্রথম ভেড়ামারায় পৌঁছালে তাকে বরন করে নেয় হাজারো জাসদ নেতকর্মীরা। এরপর প্রায় সহস্রাধিক মোটর সাইকেলের বিশাল শোভাযাত্রার মাধ্যমে তিনি গোলাপনগরস্থ বাসভবনে যান। এরপর থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি বিভিন্ন পেশার হাসানুল হক ইনুকে ফুলেল শুভেচ্ছা জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১