বাংলাদেশের খবর

আপডেট : ১৯ January ২০১৯

মধুখালীতে তথ্য অধিকার আইনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মধুখালীতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালায় উপস্থাপনা করছেন তথ্য কমিশনের পরিচালক ড. মো: আ: হাকিম প্রতিনিধির পাঠানো ছবি


ফরিদপুরের মধুখালী উপজেলা মিলনায়তনে আজ শনিবার দিনব্যাপী দুটি ব্যাচে জেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার(ইএএলজি) প্রকল্পের আওতায় তথ্য অধিকার আইনবিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. এরাদুল হকের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার। তথ্য অধিকার আইনবিষয়ক উপস্থাপনা করেন তথ্য কমিশনের পরিচালক ড. মো. আঃ হাকিম। ইএএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর মো. মনির হোসেন মজুমদারের পরিচালনায় কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১