বাংলাদেশের খবর

আপডেট : ১১ December ২০১৮

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : মতিয়া চৌধুরী

নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রতিনিধির পাঠানো ছবি


আজ সকালে নকলা উপজেলার বানেশ্বরদী গ্রামে শশুর শাশুরীর কবর জিয়ারতের মাধ্যমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নকলা উপজেলার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন। এসময় তিনি বানেশ্বরদী গ্রামের ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও প্রচারপত্র বিলি করেন।

এদিনে তিনি উপজেলার বানেশ্বরদী, ভূরদী, মোজার বাজার, চন্দ্রকোনা বাজার, সাহাপাড়া বাজারসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ন স্থানে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এসব নির্বাচনী জনসভায় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

এসময় তার সাথে নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বতসহ আওয়ামী লীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১