বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
বাঁশখালীতে চট্টগ্রাম আন্তঃস্কুল 'জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেলে জলদী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এয়ার মোহাম্মদ, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আজগর হোসেন, সদস্য বিটুরাজ বড়ুয়া, মনজুরুল আলম, মো. লোকমান, তাফহীমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।





